আইন-আদালতসর্বশেষসাব লিডঅস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ডBy thedailysky - ২৮/১০/২০২৫063FacebookXPinterestWhatsApp অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের এ মামলায় রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী জানান, সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়।বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, এর মধ্যে এই প্রথম রায়ে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার ঘোষণা এল।