জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসি’র হামলা

0
4
জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসি’র হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এদিন মার্কিন বাহিনী ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান জর্ডানের আল-আজরাকে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসি (ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী) জানিয়েছে, তারা ‌‘জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির ফাইটার জেট শেল্টার (যুদ্ধবিমানের আশ্রয়স্থল) এবং একটি বড় বিমান পার্কিং র‍্যাম্পে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।’

আইআরজিসি দাবি করেছে, এই হামলায় ‘কমপক্ষে দু’টি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও বেশ কয়েকটি বিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

জর্ডানের সেনাবাহিনীকেও মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়ে ইরান বলেছে, ‘আক্রমণকারী, কাফের সামরিক বাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যেকোনো উপায়ে তাদের নির্মূল করা এবং জর্ডানের পবিত্র ভূমিকে নির্দোষ মুসলমানদের হত্যাকারীদের হাত থেকে মুক্ত করা আপনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব।’

সূত্র: আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here