ট্রাকচাপায় প্রাণ গেলো একই পরিবারের তিনজনের

0
1
ট্রাকচাপায় প্রাণ গেলো একই পরিবারের তিনজনের

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় নড়াইলের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যা মাইমুনা। তবে মোটরসাইকেল চালক শেখ শিহাব এ দুর্ঘটনায় অক্ষত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন শেখ শিহাব। পথে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন।

দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মোটরসাইকেলে চালক ছাড়াও দুজন নারী ও একটি শিশু ছিলেন। আমবাড়ীয়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here