ভোলা-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

0
238

রাজধানীর মিরপুর এলাকা থেকে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করীম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here