বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

ট্রফিটি ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হবে।

0
287
চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে মূল আসরের আগে ট্রফিটি ভ্রমণ করছে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে ট্রফিটি পাকিস্তানের ইসলামাবাদে প্রদর্শিত হয়েছে। ডিসেম্বরের ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত এটি ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হবে। এসময় সমর্থকরা ট্রফিটি দেখার সুযোগ পাবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে। লন্ডনে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

২০২৫ সালের আসরে অংশ নেবে আটটি দল—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। তবে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের জটিলতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ দীর্ঘ বিরতির পর ট্রফিটি ঢাকায় আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here