নদী থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

দৌলতপুরের বাকসাইট্টা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌছালে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে যায়।

0
226

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে সবুজ শেখ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে শিবালয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সবুজ শেখের লাশ উদ্ধার করে। তিনি মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা যাত্রী বোঝাই করে দৌলতপুরের বাকসাইট্টা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌছালে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং শিবালয় ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের মৃত্যু দেহ উদ্ধার করেন তারা। সবুজ শেখ ঘটনার দিন তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাকসাইট্টা চরে ইঞ্জিন চালিত নৌকাযোগে শশুর বাড়ি যাচ্ছিলেন।

ঘটনার সময় সবুজ শেখ তার স্ত্রী মর্জিনা বেগম ও দুই সন্তানসহ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তার স্ত্রী জানান, তারা দুজনই মিরপুর মাজার এলাকায় ফুল বিক্রির কাজ করেন এবং পরিবার নিয়ে সেখানে বসবাস করেন। শ্বশুরবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানার ওসি এ.আর.এম আল মামুন বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here