নেতাকর্মীদের রেখে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা: সারজিস

0
239
সারজিস আলম
সারজিস আলম

‘খোলা মাঠে নেতাকর্মীদের রেখে হাসিনা ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি-জামায়াতসহ অন্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। গুম, খুন ও নির্যাতন করেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এর ফল কী হতে পারে তা ১৬ বছর পর স্বচক্ষে দেখিয়েছে।’

তিনি আরও বলেন, আমরা মনে করি আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটি থাকা উচিত। কেউ একজন অন্য দল করে বলে সে আমার শত্রু এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ভালো কাজ করলে সে যে দলেরই হোক তার সুনাম করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here