গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আজাহার আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং বৃহস্পতিবার বাড়ি ফিরেছিলেন।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য নাহিদ ইসলাম জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

