শিবালয়ে ৫৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

অভিযানের সময় পলিথিন ব্যবসায়ী কাতরাসিন গ্রামের মদন দাস পালিয়ে যান।

0
313

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বারাদিয়া বাজারে অভিযান চালিয়ে ৫৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে প্রশাসন।

রোববার বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহম্মেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে বারাদিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় পলিথিন ব্যবসায়ী কাতরাসিন গ্রামের মদন দাস পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

পরিবেশ রক্ষার লক্ষ্যে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here