গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৭২ ফিলিস্তিনি

গাজার চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৮৪৬ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০৩,৭৪০।

0
209
গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় রোববার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরাইলি যুদ্ধবিমান শহরটির আবাসিক ভবন ও বাড়িগুলো লক্ষ্য করে এই হামলা চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি বাহিনী জানতো যে এই ভবনগুলোতে নারী ও শিশুসহ বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। প্রজেক্ট এলাকার একটি পাঁচতলা ভবন হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়, যেখানে ৫০ জন নিহত হন এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে ৭০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছিলেন। একই এলাকায় আরেকটি বাড়িতে হামলায় ১৫ জন নিহত হন এবং কয়েকজন আহত হন। অন্য একটি বাড়িতে হামলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

গত ৫ অক্টোবর থেকে ইসরাইল উত্তর গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। ইসরাইল দাবি করছে, এই অভিযান হামাসকে দমন করার জন্য। তবে ফিলিস্তিনিরা অভিযোগ করছে, এটি মূলত গাজার ভূমি দখল এবং জাতিগত নির্মূলের উদ্দেশ্যে পরিচালিত।

গাজার চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৮৪৬ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০৩,৭৪০। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here