ট্রাম্পের নিরাপত্তায় রোবটিক কুকুর ‘স্পট’

নেটিজেনরা রোবটটিকে "শান্ত," "চতুর," আবার কেউ কেউ "ভয়ানক" বলেও আখ্যা দিচ্ছেন।

0
236

মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ভাণ্ডারে যুক্ত হলো ‘স্পট’ নামে একটি অত্যাধুনিক রোবটিক কুকুর। বিশ্বখ্যাত রোবটিক কোম্পানি বস্টন ডাইনামিকস এই রোবটটি তৈরি করেছে।

ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ব্যক্তিগত রিসোর্ট ‘মার-আ-লাগো’তে স্পটের উপস্থিতি ইতিমধ্যে নজর কাড়ছে।

স্পটের সঙ্গে কোনো অস্ত্র না থাকলেও এটি দূর থেকে বা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর প্রোগ্রামিং ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত করতে হয়। প্রতিটি পায়ে লেখা থাকে সতর্কবার্তা, “Do Not Pet,” যা পথচারীদের স্পর্শ করা থেকে বিরত রাখার জন্য।

যুক্তরাষ্ট্রের মেনলো কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেলিসা মিচেলসন বলেন, “রোবট কুকুরগুলো দেখতে আদুরে নয়। কেউ আদর করেছে কি না, তা আমার জানা নেই।”

মার-আ-লাগোতে স্পটের চলাফেরার একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। নেটিজেনরা রোবটটিকে “শান্ত,” “চতুর,” আবার কেউ কেউ “ভয়ানক” বলেও আখ্যা দিচ্ছেন। এ নিয়ে লেট নাইট টেলিভিশন শোগুলোতেও মজার আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ট্রাম্প দুইবার হত্যাচেষ্টার শিকার হন। জুলাই মাসে পেনসিলভানিয়ার এক র‍্যালিতে এবং সেপ্টেম্বরে মার-আ-লাগোর গলফ কোর্সে এসব ঘটনা ঘটে।

বস্টন ডাইনামিকসও তাদের নির্মিত রোবটটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সিক্রেট সার্ভিস তাদের রোবট ব্যবহার করছে, সেটি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্পটের ব্যবহার নিয়ে আলোচনা চললেও এটি যে মার্কিন নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে, তা নিয়ে সংশয় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here