দেশ টিভির এমডি ২ দিনের রিমান্ডে

শনিবার রাতে বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ সন্দেহজনক পরিস্থিতিতে আরিফ হাসানকে আটক করে।

0
215
দেশ টিভির এমডি আরিফ
দেশ টিভির এমডি আরিফ

রাজধানীর বিমানবন্দর থানায় সজিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ সন্দেহজনক পরিস্থিতিতে আরিফ হাসানকে আটক করে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here