জাপানের কোশিমা অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের ফলে এলাকাজুড়ে প্রবল কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আফটার শকের শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
এ ঘটনায় এখনো সুনামি সতর্কতা জারি হয়নি। তবে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আফটার শকের কারণে সুনামির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।


