চিত্রনায়িকা মাহিয়া মাহি বরাবরই ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিয়ে, বিচ্ছেদ, সন্তান কিংবা রাজনৈতিক মঞ্চ—সবকিছুই তাকে রেখেছে খবরের শিরোনামে। এবার নিজের এক স্ট্যাটাসের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
গত ১৬ নভেম্বর মাহি তার ফেসবুক পেজে লেখেন, “ঝগড়া করারও কেউ নেই।” পোস্টটি করার পরপরই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় কমেন্টস বক্স। এক ব্যক্তি লিখেছেন, “আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে।” আরেকজন লেখেন, “কোনো চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি।”
মাহির এই পোস্টকে হতাশা থেকে দেওয়া বলে মনে করছেন ভক্ত-অনুরাগীরা।
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। তবে আড়াই বছরের মাথায় মাহি ও রাকিবের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।
মাহির এমন স্ট্যাটাস তার ব্যক্তিজীবনে নতুন কোনো সংকেত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

