পার্থ টেস্টে নেই রোহিত, নেতৃত্ব দেবেন বুমরাহ

রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

0
240

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়তি ছুটি নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ছুটির আবেদন মঞ্জুর করেছে।

রোহিত শর্মা আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে পার্থ টেস্টে ওপেনার হিসেবে মাঠে নামবেন ২৪ বছর বয়সী দেবদূত পাডিক্কাল। বর্তমানে তিনি ভারতের ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই জাতীয় দলে যুক্ত হবেন।

রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞতা রয়েছে এই পেসারের।

এদিকে, রোহিতের পাশাপাশি প্রথম টেস্টে শুবমান গিলকেও না পাওয়ার শঙ্কা রয়েছে। অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি, যা তার খেলা অনিশ্চিত করে তুলেছে। তবে তিনি দলের সঙ্গেই আছেন এবং তার অবস্থার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here