বিএনপিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: দুলু

এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা। সবাইকে এ গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে ভবিষতে কাজ করতে হবে।

0
308

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে, মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিএনপি নেতা দুলু বলেন, ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল। ঠিক সেই সময় ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের বিপ্লবকে সফল বলা যাবে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সর্তক, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

দুলু আরও বলেন, অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা। সবাইকে এ গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে ভবিষতে কাজ করতে হবে। ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে। আমাদের সামনে এখনো অনেক পথ রয়েছে, নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্ব জনসভায় বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here