ঘিওরে অবৈধ সীসা কারখানা, জরিমানা এক লাখ

0
237

মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি অবৈধ সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ঘিওর উপজেলায় ‘আল-মুমিন ব্যাটারি’ নামে একটি কারখানায় পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে সীসা উৎপাদন পরিবেশের জন্য হুমকি। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি করে।

তিনি আরো বলেন, সীসা উৎপাদনের এই কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে চিহ্নিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি কারখানার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here