হরিণী অমরাসুরিয়াই হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

৫৪ বছর বয়সী অমরাসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পছন্দের ভোট পেয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

0
226

শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরাসুরিয়াকে পুনর্নিয়োগ দিয়েছেন।

সোমবার তাঁকে নতুন করে নিয়োগ দেওয়া হয়। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অমরাসুরিয়াকে প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও অনেক দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন।

৫৪ বছর বয়সী অমরাসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পছন্দের ভোট পেয়েছেন। তিনি সামাজিক নৃতত্ত্বে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের বৈঠকে বসবে। সেখানে স্পিকার নির্বাচন করা হবে। ওইদিন দিশানায়েকে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে তাঁর গুরুত্বপূর্ণ নীতি অগ্রাধিকারগুলোও উপস্থাপন করবেন।

এ ছাড়া প্রেসিডেন্টকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তাঁকে কর হ্রাস এবং কল্যাণ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যা তাঁর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তবে সেগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রোগ্রামকে ব্যাহত না করেই করতে হবে। খবর: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here