মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার পাছ বারইল স্কুল মাঠে সিনেমা শো আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা মাগরিবের নামাজের পর প্রায় দুই ঘণ্টাব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।পাছ বারইল স্কুল মাঠে আয়োজিত এই শোতে প্রায় আড়াইশত নারী, পুরুষ, শিশু ও কিশোর উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং জনসচেতনতা তৈরিতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেন জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সিনেমা শো আয়োজন করা হয়। এটি জেলার প্রতিটি উপজেলার জনবহুল স্থানে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।তারা সিনেমা প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ও সচেতনতার বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন।
জেলা তথ্য অফিসের এ কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

