শিবালয়ে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

গতকাল ৮টার পর থেকে নূরজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

0
203

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী পাড়া গ্রামের গৃহবধু নূরজাহান বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবালয় ইউনিয়নের বোয়ালী পাড়া গ্রামের তার শ্বশুর বাড়ির পাশের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নূরজাহান বেগম বোয়ালী পাড়া গ্রামের একলাছ শেখের স্ত্রী ছিলেন। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৮টার পর থেকে নূরজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ নূরজাহানের বাবা বাড়ির পাশের খেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, ‘ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here