সাবেক খাদ্যমন্ত্রী কামরুল আট দিনের রিমান্ডে

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কামরুল ইসলামকে গ্রেফতার করে।

0
241
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিকে, আজ সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের জন্য আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কামরুল ইসলামকে গ্রেফতার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here