ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

0
224

ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত ও আলতু বাহিনীর প্রধান আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৬ টায় ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ভোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম ২টি ও বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি জানান, আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here