নিখোঁজের চারদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

0
228

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পরে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত নেপাল টপ্পো গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।

স্থানীয়রা জানান, ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায় নেপাল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here