স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্বামী নিহত

স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলামসহ কয়েকজন। দুপুর সোয়া ১২টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়।

0
221
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী ফরিদুল ইসলাম। ধামরাই উপজেলার বালিথা এলাকায় আসামাত্রই অ্যাম্বুলেন্সের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে। তবে, তিনি ঢাকায় বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে। আহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম আহত হন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলামসহ কয়েকজন। দুপুর সোয়া ১২টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্স ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন পরিবর্তন করে ঢাকামুখী লেনে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। আহত হন হেনা খাতুন ও রাইসুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here