ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

0
242

ঢাকার ধামরাইয়ে ইট বোঝাই ট্রাক ও পোশাক শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাইয়ের সুতিপাড়ার বাটুলিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি তবে তারা সকলেই পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩ জন নারী ও একজন পুরুষসহ মোট ৪জন পোশাক শ্রমিক মারা যান। এঘটনায় আরো অন্তত ২০ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here