রাশমিকার সঙ্গে প্রেম-বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা

0
213

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে, ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। তবে এতদিন এ বিষয়ে সরাসরি কিছু না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন বিজয়।

সাক্ষাৎকারে বিজয় জানান, “এখন আমি একা নই। আমার জীবনে বিশেষ কেউ আছে, তবে তার নাম প্রকাশ করতে চাই না।” এই বক্তব্যে ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছেন, বিজয়ের এই ‘বিশেষ কেউ’ সম্ভবত রাশমিকা।

প্রেমের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিজয় বলেন, “নিঃশর্ত ভালোবাসা একটি রোমান্টিক অনুভূতি। তবে আমার মনে হয়, ভালোবাসা সবসময় কিছু প্রত্যাশা নিয়ে আসে। জীবনে এমন কাউকে পাওয়া খুব কঠিন, যিনি কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসবেন। ভালোবাসা বড় অনুভূতি, তবে এর মধ্যে প্রত্যাশাও থাকে।”

বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “ক্যারিয়ারের মাঝপথে বিয়ে করা আমার জন্য কঠিন। বিশেষ করে নারীদের জন্য এটি আরও কঠিন, কারণ পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখা সহজ নয়। আমার জন্য এটি এখন কোনো পরিকল্পনার অংশ নয়।”

সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিজয় অকপটভাবে জানান, “আমি একাধিকবার সহ-অভিনেত্রীদের সঙ্গে ডেট করেছি। তবে আমি ডেটিং বলতে যা বোঝায়, তা করি না। বাইরে যাই তখনই, যখন বন্ধুত্বের ভিত্তিতে একটি দৃঢ় সম্পর্ক তৈরি হয়।”

বিজয়ের এই বক্তব্য তাঁর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই আশা করছেন, শিগগিরই রাশমিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে আরও স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here