সৌদি আরবে গাইবেন জেমস

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে ‘বাংলাদেশ কালচার’ শীর্ষক অনুষ্ঠানে গাইবেন দেশের নম্বর ওয়ান রকস্টার।

0
208

সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন নগরবাউল জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে ‘বাংলাদেশ কালচার’ শীর্ষক অনুষ্ঠানে গাইবেন দেশের নম্বর ওয়ান রকস্টার।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘রিয়াদ সিজন’। এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

জেমসের অংশগ্রহণ বিষয়ে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানান, ‘২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত কনসার্টে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি ভালো একটা শো হবে। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here