গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে

মেশিনারিজসহ আগুনে মূল্যবান মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

0
215

গাজীপুরের ইন্টারপ্যাক প্যাকেজিং লিমিটেড কারখানায় আগুন ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় গাজীপুর মহানগরীর বাসন থানার আশপাশ এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ইন্টারপ্যাক প্যাকেজিং লিমিটেড কারখানায় বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। রাত সোয়া ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনে কারখানার মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোল পুড়ে গেছে।

কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) কাজী ফিরোজ আহমেদ জানান, বুধবার (২০ নভেম্বর) কারখানায় তৈরিকৃত মালামাল ডেলিভারি দেওয়ার কথা ছিল। মেশিনারিজসহ আগুনে মূল্যবান মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here