এক ইলিশের দাম ৬ হাজার টাকা

মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে কেনা হয়, পরে হাসান নামে এক মাছ ব্যবসায়ী অনলাইনে ৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

0
226

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিসে মাছটি নিলামের জন্য নিয়ে আসা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে কেনা হয়, পরে হাসান নামে এক মাছ ব্যবসায়ী অনলাইনে ৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। মাছটি দেখতে বাজারে ভিড় জমান অনেকে।

জেলে জামাল হোসেন বলেন, “এবছর এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়ল। বড় মাছের চাহিদা ও দাম দুটোই বেশি। সাগরে এখন মাছ তেমন পাওয়া যাচ্ছে না, তবে বড় মাছ পাওয়ার আনন্দ অন্যরকম।”

আড়ত ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, বাজারে এত বড় ইলিশ খুবই কম আসে। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে মাছটি বিক্রি হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সম্প্রতি কিছু কিছু জায়গা থেকে এমন বড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। সমুদ্র মোহনায় পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ ধরনের মাছ বেশি ধরা পড়বে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here