টেলিভিশনে দিনে ২ বার ‘জুলাই অনির্বাণ’ দেখানোর নির্দেশ

প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুইবার প্রচার করবে। এছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে।

0
194

জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এই ভিডিওচিত্র প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুইবার প্রচার করবে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।

এতে আরো বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুইবার প্রচার করবে। এছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here