হোয়াটসঅ্যাপে আসছে ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচার

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি পৌঁছে যাবে।

0
230

সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ভয়েজ মেসেজে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। মেটার মালিকানাধীন এই মেসেজিং সেবা এবার চালু করছে ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচার। ব্যবহারকারীরা এখন থেকে ভয়েজ মেসেজের লিখিত রূপ সহজেই তৈরি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি বিশেষত তাদের জন্য কাজে আসবে, যারা বিভিন্ন পরিস্থিতির কারণে ভয়েজ মেসেজ শুনতে পারেন না। ক্লাসরুম, অফিস মিটিং, বা কোলাহলপূর্ণ পরিবেশে যখন মেসেজ শোনার সুযোগ থাকে না, তখন এই ফিচারটি ব্যবহার করে ভয়েজ মেসেজের লেখা রূপ পাওয়া যাবে।

এছাড়াও, প্রাইভেসির জন্য যেসব ব্যবহারকারী প্রকাশ্যে মেসেজ শুনতে চান না, তাদের জন্যও এই ফিচারটি কার্যকর হবে।

ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট ফিচারটি ভয়েজ মেসেজ শুনে সেটির ট্রান্সস্ক্রিপ্ট তৈরি করবে এবং তা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারী দেখতে পারবেন। এই ফিচারটি ইংরেজিসহ নির্দিষ্ট কয়েকটি ভাষায় প্রাথমিকভাবে চালু করা হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি পৌঁছে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here