যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

একরার হোসেন দিরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয়।

0
200

সুনামগঞ্জের দিরাইয়ে যৌথবাহিনীর অভিযানে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী দিরাই উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী।

একরার হোসেন দিরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি সুলফি, ৯৮টি টেঁটা, ৮টি স্টিলের ঢাল, ৩টি রামদা, ১টি দা, ৮টি বিভিন্ন আকারের ছুরি, ১টি কাটার, ১টি বায়নোকুলার, ১৫টি কাঠের রুইল, ৭টি পাইপ, ৬টি লোহার রড এবং ১টি বেসবলের ব্যাট।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নাশকতার উদ্দেশ্যে অস্ত্র মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্রের ঘটনায় একরার হোসেনকে প্রধান আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, একরার হোসেনের বিরুদ্ধে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here