গাইবান্ধায় ছয় পা-ওয়ালা বাছুরের জন্ম, চাঞ্চল্য সৃষ্টি

বিরল এই বাছুরটির খবর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

0
253

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি গাভী বিরল প্রকৃতির ছয় পা-ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। ঘাড়ের ওপর থাকা দুটি অতিরিক্ত পা স্থানীয়দের মধ্যে বিস্ময় এবং কৌতূহল সৃষ্টি করেছে। বাছুরটি দেখতে এলাকাবাসী ভিড় জমাচ্ছেন।

উপজেলার বামনডাঙ্গা গ্রামে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।

বাছুরটির মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ জানান, তার গাভীটি এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, ‘চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। তবে বাছুরটি এখন পর্যন্ত সুস্থ আছে।’

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, ‘এটি খুবই বিরল ঘটনা। তবে ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির স্বাভাবিক বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পাঁচ পা-ওয়ালা বাছুরের জন্ম হয়। কৃষক চিত্তরঞ্জন সরকারের বাড়িতে জন্ম নেওয়া ওই বাছুরটির শরীর থেকে অতিরিক্ত একটি পা বেরিয়ে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here