ছাত্র-জনতার আন্দোলনে গুলি ছোড়া যুবলীগ কর্মী তৌহিদুল গ্রেপ্তার

গত ৪ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়েন।

0
216

চট্টগ্রামে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়েন।

আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ জানান, তৌহিদুলের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি খুনের মামলা। বাকি মামলাগুলো সহিংসতা, চাঁদাবাজি, মাদক এবং ডাকাতির অভিযোগে দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রইস উদ্দিন বলেন, তৌহিদুল পাকিস্তানি শুটার গান ব্যবহার করে আন্দোলনে গুলি চালানোর কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।

তৌহিদুল চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে পুলিশ তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here