নাটোরে বিপুল জাল নোট উদ্ধারসহ ৫ জন গ্রেফতার

আলু চাষীদের মৃল্য পরিশোধের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে আসামীরা জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।

0
197

নাটোরে যাত্রীবাহী বাস তল্লাসি করে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুলাল মাদ্রাসা এলাকার মো. আরিফ হাওলাদার, বাগেরহাট জেলার চিতলমারি থানার শিবপুর এলাকার মো. আরিফ হোসেন, পটুয়াখালী জেলার বতলবুনিয়া এলাকার মো. মোস্তফা খান, ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াতা এলাকার মো. রফিকুল ইসলাম ও একই জেলার মো. ফেরদৌস হাওলাদার।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জাল টাকাগুলো রংপুরে নিয়ে যাচ্ছিলেন তারা। সেখানে আলু চাষীদের মৃল্য পরিশোধের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জ্ঞিাসাবাদে আসামীরা জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here