মাফিয়া লীগের পুনরাবৃত্তি দেশে যেন আর না হয়: রিজভী

বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকালাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে যেন কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

0
211

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বিগত সাড়ে ১৫ বছর তার ফ্যাসিবাদী দুশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়া লীগ তৈরি করেছিল। সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।

যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কোনো কার্যকালাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে যেন কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতারিত করা যায়নি। তিনি বার বার বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশ মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কিন্তু তারা পারেনি। তারা নানা ভাবে তাকে শারীরিক, মানুসিক ভাবে অত্যাচার, নির্যাতন আরোপ করা হয়েছিল।

রিজভী বলেন, তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। পরবর্তীতে তাঁকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মীরা দেশের কোথায় চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here