ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় বাস চাপায় ওবায়দুর রহমান নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ২ টারর দিকে মহাসড়কের পুখুরিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুরের বাড়ি রংপুর জেলার কাউনিয়া গ্রামে। তিনি ঘিওরের ডেরা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে বরংঙ্গাইল হাইওয়ে থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহত ওবায়দুর পুখুরিয়ার ডেরা কোম্পানির প্রজেক্ট থেকে কাজ শেষ করে ফিরছিলেন। পথিমধ্যে একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

