ছাত্র-জনতার উপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

গত ১৮ জুলাই দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0
228

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী ভাদুরী (৪৫) গ্রেফতার হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দৌলতপুরের বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আইয়ুব আলী ভাদুরী বাঘুটিয়া ইউনিয়নের রুরিয়া এলাকার বাসিন্দা এবং আওলাদ হোসেন ভাদুরীর ছেলে। তিনি বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্র নিয়ে চালানো ওই হামলায় কয়েকজন ছাত্র-জনতা আহত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৬ আগস্ট দৌলতপুর থানায় মহিদুর রহমান নামে এক ব্যক্তি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি আইয়ুব আলী ভাদুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here