পার্থ টেস্টে হেনস্তার শিকার ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরামের স্টেডিয়ামে আসা-যাওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ধারাভাষ্যকাররা চাইলে ভেন্যুর ভেতর থেকেই গাড়িতে উঠতে পারবেন।

0
209

পার্থে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় এক দর্শকের হেনস্তার শিকার হন তিনি।

২৩ নভেম্বর পার্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্টেডিয়ামের বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওয়াসিম। এসময় এক দর্শক এসে তাকে গালিগালাজ করতে শুরু করে। উত্তপ্ত পরিস্থিতিতে ওয়াসিমও নিজের ক্ষোভ প্রকাশ করেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ওই দর্শককে সরিয়ে নেয়।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানায়, দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। যদিও আকরাম কোনো বর্ণবাদী আচরণের শিকার হননি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা কর্মীরা।

এই ঘটনার পর স্টেডিয়াম ও তার আশপাশে নিরাপত্তা বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়াসিম আকরামের স্টেডিয়ামে আসা-যাওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ধারাভাষ্যকাররা চাইলে ভেন্যুর ভেতর থেকেই গাড়িতে উঠতে পারবেন।

অভিযুক্ত দর্শক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন কিনা সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ পায়নি।

এদিকে মাঠের খেলায় ভারত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হলেও স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দেয়। জবাবে ৮ উইকেটে ২২৭ রান করেছে অস্ট্রেলিয়া। হার এড়াতে এখনও তাদের ৩০৭ রান করতে হবে, যা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।

পার্থ টেস্টে খেলায় উত্তেজনার পাশাপাশি ওয়াসিম আকরামের হেনস্তার এই ঘটনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমালোচনা ও উদ্বেগ তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here