ব্রাজিলের অ্যালাগোস রাজ্যের দুর্গম পাহাড়ি সড়কে একটি বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) স্থানীয় সময় দেশটির উনিয়াও দোস পালমারেস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
অ্যালাগোস রাজ্য সরকারের বরাতে এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় ২২ জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন আরোহী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায়।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

