ফতিমার হাতে আমিরের থুতু! অদ্ভুত অভ্যাস নিয়ে নতুন আলোচনা

আমিরের ভাষায়, "যাঁদের হাতে থুতু ছেটেছি, তাঁরা সবাই সফল হয়েছেন। এটা তাদের ভাগ্য খুলে দেয়!"

0
182

বলিউড তারকা আমির খানের একটি অদ্ভুত অভ্যাস নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তিনি নাকি সহ-অভিনেত্রীদের হাত দেখার নাম করে তাতে থুতু ছেটান! এমনই দাবি করেছিলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান।

‘জো জিতা ওয়াহি সিকান্দর’ ছবির সময় থেকেই আমিরের এই অভ্যাস রয়েছে বলে জানা যায়। আমিরের ভাষায়, “যাঁদের হাতে থুতু ছেটেছি, তাঁরা সবাই সফল হয়েছেন। এটা তাদের ভাগ্য খুলে দেয়!”

‘দঙ্গল’-এর সহ-অভিনেত্রী ফতিমা সানা শেখও জানিয়েছেন, আমির তার সঙ্গেও এমনটা করেছেন। ফতিমার সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন এবং তার দ্বিতীয় বিবাহবিচ্ছেদের পেছনে এই অভিনেত্রীর ভূমিকা নিয়ে বলিউডে আগে থেকেই কানাঘুষা চলছে।

বর্তমানে ফতিমা নিজের কাজে ব্যস্ত থাকলেও এই অদ্ভুত কাণ্ড নিয়ে বলিউডের ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here