অজুর পর যে দোয়া পাঠে জান্নাতের সুসংবাদ

যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে এবং এই দোয়া পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে, সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।

0
190

পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য। নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য অজু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন, অজু করার পর একটি বিশেষ দোয়া পাঠ করলে জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।

দোয়াটি হলো:
আরবি:
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণ:
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাত্ তাওয়াবিনা ওয়া জ আলনি মিনাল মুতাতাহহিরিন।

অর্থ:
আমি সাক্ষ্য দিচ্ছি, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাঁর কোনো অংশীদার নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।

ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,”যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে এবং এই দোয়া পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে, সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।” (মুসলিম: ২৩৪)

অজুর শেষে এই দোয়া পাঠের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং জান্নাতের সুসংবাদ পেতে পারি। এটি ইসলামে পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্বকে তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here