এত জনপ্রিয়তা আমার প্রাপ্য নয়: শাহরুখ খান

সঠিক দৃষ্টিভঙ্গি ও নিজের ভুলগুলো সংশোধন করেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।

0
194

বলিউডের বাদশাহ শাহরুখ খান, যিনি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে নিজের জীবনদর্শন নিয়ে চমকপ্রদ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, এত সাফল্য ও জনপ্রিয়তা তার একার প্রাপ্য নয়। এই কথায় ভক্তরা যেমন বিস্মিত হয়েছেন, তেমনি তার বিনয় ও আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গি প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ বলেন, “আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। ছোটবেলায় ‘ফেমাস’ শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল। আজ যেখানে দাঁড়িয়ে আছি, তা একার দ্বারা সম্ভব হয়নি। অনেক মানুষের সহায়তায় আমি এই জায়গায় পৌঁছেছি। তাই মনে করি, এই সাফল্য শুধু আমার নয়; যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, তাদেরও।”

নিজের ব্যর্থতার দিনগুলোর কথা স্মরণ করে কিং খান বলেন, “একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কেঁদেছি। প্রথমে মনে হতো, পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু পরে বুঝেছি, নিজেকে শুধরে নেওয়াই আসল। যখন ব্যর্থতা আসে, নিজের কাজ বা অফিসকে দোষ না দিয়ে বুঝতে হবে, ইকোসিস্টেমে কোথায় ভুল হচ্ছে। তা ঠিক করলেই সাফল্য সম্ভব।”

শাহরুখ আরও বলেন, জীবনে সাফল্যের চেয়ে মূল্যবান হলো সেই অভিজ্ঞতা যা ব্যর্থতার মধ্য দিয়ে অর্জন করা হয়। তার মতে, সঠিক দৃষ্টিভঙ্গি ও নিজের ভুলগুলো সংশোধন করেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।

শাহরুখ খানের এই কথাগুলো শুধু তার ভক্তদের জন্য নয়, বরং জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে থাকা সবার জন্য একটি অনুপ্রেরণার বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here