ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

0
244
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক ও ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের ভ্যানচালক আলফু থান্দা ও বাগেরহাট জেলার কচুয়া এলাকার ট্রাকচালক মোস্তাকিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যান চালক আলফু থান্দা ব্যাটারি চালিত একটি ভ্যান নাটোর-পাবনা মহাসড়ক হয়ে কয়েনবাজারের দিকে যাচ্ছিল। পাবনা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এসময় ব্যাটারি চালিত অটোভ্যান উপজেলার কদিমচিলান এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক চালক গুরুতর আহত হন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here