ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার পাঁচ যাত্রী নিহত

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

0
206
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাকশিমুল এলাকার রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here