টাঙ্গাইলে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
বুধবার বিকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ করে।
এসময় সমাবেশে বক্তারা বলেন, সরকারের নিকট দাবী বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। চট্রগ্রামে যে হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার বিচার করতে হনে নাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দিব ছাত্র সমাজ।
বিক্ষোভ মিছিলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আল আমিন, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ, ফারদিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী।

