চীন সরকারের আমন্ত্রণে আট দিনের সফরে চীনে যাচ্ছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা।
বুধবার (২৭ নভেম্বর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেতারা চীনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, এবারই প্রথম ইসলামী দলের শীর্ষ নেতারা চীন সফরে যাচ্ছেন। যে সব ইসলামী দলের শীর্ষ নেতারা চীন যাবেন তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা।
প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।

