Home সাব লিড বিএনপির দুই গ্রুপের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস বুধবার এই নির্দেশনা জারি করেন।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনাহাট স্থলবন্দর এলাকায় বিএনপির দুটি গ্রুপ একই সময়ে সভা-সমাবেশের ডাক দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়।

এ সময় সকল ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র ব্যবহার, লাঠি বহন, শব্দযন্ত্রের মাধ্যমে প্রচারণা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here