বিয়ে স্থগিত রাখার কারণ জানালেন উর্বশী

আগামী আড়াই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা করছেন না উর্বশী।

0
183

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা আগামী আড়াই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা করছেন না।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত বিয়ে থেকে বিরত থাকবেন।

উর্বশী বলেন, আমি জ্যোতিষশাস্ত্র অনুসরণ করি এবং এর নিয়ম মেনে চলার চেষ্টা করি। বর্তমানে আমার কাটনি যোগ চলছে। এই সময়কালে বিয়ে করা উচিত নয়। কাটনি যোগ চলাকালীন জীবনে নানা বাধা-বিপত্তি আসে। এটি বিয়ের পথেও সমস্যা তৈরি করতে পারে। তাই বিয়ে করার জন্য সময় নিচ্ছি।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কাটনি যোগ এমন একটি সময়কাল, যখন জীবনে বিভিন্ন প্রতিকূলতা দেখা দেয়। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। উর্বশী জানিয়েছেন, এই দশা আরও আড়াই বছর চলবে।

বলিউডে উর্বশী রাউতেলাকে দেখা গেছে ‘সনম রে’, ‘হেট স্টোরি ৪’, ‘পাগলপান্তি’-সহ বেশ কয়েকটি সিনেমায়। এছাড়া দক্ষিণি সিনেমাতেও কাজ করেছেন তিনি। তবে এখনও বড় বক্স অফিস সাফল্যের মুখ দেখেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here