ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিশেষ সামরিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে রয়েছে ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ। এ ছাড়াও, মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে।

0
208

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় চারটি অঞ্চলে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলে। ৬টি ড্রোন ব্রায়ানস্ক অঞ্চলে। ৩টি ড্রোন ক্রিমিয়া অঞ্চলের আকাশে। ২টি ড্রোন ধ্বংস হয়েছে দক্ষিণের রোস্তভ অঞ্চলে।

ক্রাসনোদারের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ টেলিগ্রামে জানিয়েছেন, ক্রাসনোদারের দুটি জেলা রাতারাতি বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় এক বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা সম্প্রতি আবার তীব্র রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিশেষ সামরিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে রয়েছে ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ। এ ছাড়াও, মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে।

এই পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ায় হামলা জোরদার করেছে। পাল্টা আক্রমণে রাশিয়াও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পাল্টাপাল্টি হামলা কেবল অঞ্চলটিতে যুদ্ধের উত্তেজনা বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে এই সংঘাতের প্রভাব আরও গভীর হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here